দোহারে পদ্মা নদীতে নিখোঁজের ৬ দিন পর ভোলায় মিলল তরুণের লাশ

ঢাকার দোহার উপজেলার নারিশা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া হাসান শেখ নামে তরুনের লাশ ৬ দিন পর ভোলা থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হাসানের চাচীর বরাত দিয়ে জসিম ইমন নামে নারিশার এক বাসিন্দা জানান, গত ১৪ এপ্রিল উপজেলার নারিশা পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন হাসান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের ৬ দিন পর ভোলার একটি এলাকায় নদীতে লাশ ভেসে উঠলে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বিষয়টি জানতে পারে নিখোঁজ হওয়া হাসানের পরিবার। পরে আজ (রবিবার) পরিবারের লোকজন লাশ আনার উদ্দেশ্যে রওনা হন।

হাসান শেখের বাড়ি খৈরখোলা বাগড়া এলাকায়। তিনি সাহাবুদ্দিন শেখের একমাত্র ছেলে ছিলেন। একমাত্র সন্তানের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা জানান, নদীতে গোসল করতে নামার সময় হঠাৎ স্রোতে তলিয়ে যান তিনি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *