দোহারে নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেটলীগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

সাইফুল ইসলামঃ ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেটলিগ সিজন-১ এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে।

১১ই জানুয়ারি বুধবার রাতে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে এই নাইট ক্রিকেটলিগের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়।

প্লেয়ার ড্রাফটের উদ্বোধন করেন নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ বিল্লাল হোসেন।

এসময় নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেটলীগের প্রধান পৃষ্ঠপোষক নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ মিয়ার পৃষ্ঠপোষকতায় ও নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মনির হোসেন ভূঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান তরুন।

আরও  উপস্থিত ছিলেন, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ গুহ টুটুল, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ মোল্লা, আহাম্মদ আলী পাখি, ছোরহাব পত্তনদার, শেখ আব্দুল কুদ্দুস, শাহজাহান পত্তনদার চিনু, ইস্রাফিল কাজল, আব্দুল আহাদসহ আরও  অনেকে।

নয়াবাড়ি শুকুর সাহেব স্মৃতি নাইট ক্রিকেটলিগ প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে খেলাধূলায় ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, বর্তমানে যুব সমাজ খেলাধুলা ছেড়ে মোবাইল ও বিভিন্ন ধরনের মাদকের পেছনে বেশি সময় নষ্ট করে থাকে। তবে যে সকলে যুবকরা পড়াশোনার পাশাপাশি নিজেদের খেলাধুলার মধ্যে রাখে তারা কখনো মাদকাসক্ত হয় না। তাই বক্তারা এতো সুন্দর খেলার আয়োজক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন নয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *