দোহারে দুই শিক্ষার্থীকে চেক প্রদান

দোহার (ঢাকা) প্রতিনিধি:  গুড নেইবার্স বাংলাদেশ দোহার সিডিপি’র আয়োজনে “উচ্চ শিক্ষার জন্য বিশেষ উপবৃত্তি” হিসেবে দুই শিক্ষার্থীকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিব হাসানের মাধ্যমে ওই দুই শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে দু’টি চেক প্রদান করা হয়। জয়পাড়া কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্রী তোহামিনা এবং সরকারি বাংলা কলেজের ৩য় বর্ষের ছাত্র ফাহাদ ইসলাম এই চেক গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও দোহার সিডিসি’র সভাপতি একলাল উদ্দিন আহমেদ, দোহার সিডিপির ম্যানেজার শাহারিয়ার হোসেন এবং শিক্ষার্থীসহ তাদের অভিভাবকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *