দোহারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

নিজস্ব প্রতিনিধি:  ঢাকার দোহার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের শিলাকোঠা প্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মো. জসিম (৪৩), একই গ্রামের মাহাতাব উদ্দিন আহম্মেদের ছেলে দাউদ আহম্মেদ পাভেল (৪৯), একই গ্রামের মৃত লুৎফর বেপারীর ছেলে শাওন বেপারী (২৫), পশ্চিম শিলাকোঠা গ্রামের মো. মোস্তফার ছেলে আল-আমিন শেখ (২০), আন্তা বাহ্রা গ্রামের শেখ রহমানের ছেলে শেখ নয়ন (২০), শিলাকোঠা গ্রামের শেখ তোতা মিয়ার ছেলে শেখ মিরাজ হোসেন (২৫),

দোহার থানার ওসি মো. হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে শিলাকোঠা মুন্সি বাড়ি এলাকায় ১৫/২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। গোপন সংবাদ পেয়ে দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, আটককৃতরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের কাছ থেকে ২টি চাপাতি ও ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে।

এঘটনায় থানায় একটি মামলা রজু করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে তাদের ঢাকার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ঐ কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *