দোহারে জনগণকে সচেতন করে মাস্ক দিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির নির্দেশনায় দোহার উপজেলায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগের উদ্যোগে সাধারণ পথচারী ও যানবাহন চালকদের মাঝে দুটি ইউনিয়নে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মুকসুদপুর ইউনিয়ন ও নারিশা ইউনিয়নে বিভিন্ন পেশার মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়।

ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন সোহাগ বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের দিক নির্দেশনায় মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিকভাবে পরানোসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্ক থাকার জন্যে আহ্বান করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *