নিজস্ব প্রতিনিধি : লকডাউনে কর্মহীন হয়ে পড়া সংকটে থাকা বেশকিছু পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দোহার পৌরসভা ৫নং ওয়ার্ড ছাত্রলীগ। ছাত্রলীগের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তাদের এ উদ্যোগ বলে জানান এ কার্যক্রমে অংশগ্রহণ করা নেতাকর্মীরা। শুক্রবার দোহার পৌরসভার ৫নং ওয়ার্ডের বেশকিছু পরিবারের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।
এ কার্যক্রমে অংশগ্রহণকারীরা জানান, প্রথম ধাপে স্বল্প পরিসরে সহায়তা কার্যক্রম শুরু করলেও পরবর্তী ধাপে তা আরও বিস্তৃত করার ইচ্ছা রয়েছে।
