দোহারে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিকদের সাথে পুলিশের জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক: পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে জরুরি সভা করেছে দোহার থানা পুলিশ।মঙ্গলবার বেলা ১২ টায় দোহার থানা অডিটোরিয়ামে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে পরিবহন মালিক ও নেতৃবৃন্দদের সাথে পরিবহনে চাঁদাবাজি বন্ধে ও করোনা মোকাবিলায় বিশেষ সতর্কতা এবং যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করতে বিশেষ তাগিদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য ঢাকা জেলা পুলিশের আওতাধীন থানা এলাকাগুলোর মহাসড়ক, আন্ত:সড়ক ও বিভিন্ন স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ড. বেনজির আহমেদ (বিপিএম,বার) মহোদয়ের নির্দেশে ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান (বিপিএম বার) সাহেবের পরোক্ষ সহযোগিতায় ও পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার (বিপিএম,পিপিএম,বার) নির্দেশ মতে ইতোমধ্যে ঢাকা জেলার প্রতিটি থানায় চাঁদাবাজি বন্ধে নির্দেশ দেয়া হয়েছে।তারই ধারাবাহিকতায় দোহার থানায় অডিটোরিয়ামে জরুরি সভার আয়োজন করা হয়।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, ঢাকা জেলায় চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়েছে যুবলীগ, শ্রমিকলীগ নেতাসহ অন্তত ২৩ জনকে। এছাড়াও চাঁদাবাজদের চিহ্নিত করে ৪৭ জন ও অজ্ঞাতনামা ২৩ জনসহ মোট ৭০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ভিত্তিতে আশুলিয়া থানার বাইপাইল, সাভার, আমিনবাজার, অন্ধমার্কেট, কেরানীগঞ্জ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী, কোন্ডা,আব্দুলাহপুর, বছিলা এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন চাঁদাবাজকে আটক করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি(তদন্ত) কর্মকর্তা মো.আরাফাত রহমান,জয়পাড়া পরিবহনের সভাপতি আলমাছ উদ্দিন,নগর পরিবহনের সভাপতি জহির উদ্দিন,আরাম পরিবহন পরিচালনা কমিটির সদস্য মির্জা আজম,ডিএনকে পরিবহনের সভাপতি হাবিবুর রহমান হাবিব,আরাম পরিবহনের শ্রমিকনেতা জামাল হোসেন,শ্রমিকনেতা আব্দুর রশিদ,দোহার প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুর রহমান টিপু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *