মো. কামাল হোসেন : ঢাকার দোহারে চরবৈতা মুহাম্মাদীয়া মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মাদরাসা মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথী বৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মুফতি আলমাস হোসাইন, হালিমাতুস সাদিয়া মাদরাসার পরিচালক মাওলানা খলিলুর রহমান, চরকুসুমহাট বায়তুস সালাম মাদরাসার পরিচালক মুফতি হেদায়াতুল্লাহ। অত্র মাদরাসার শিক্ষা সচিব মাওলানা নুর হুসাইন, সহকারী শিক্ষক মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা মশিউর রহমান প্রমুখ।
