নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় গ্রিনলিফ প্রিপ্যারেটরি এন্ড হাই স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে দোহার উপজেলার অডিটোরিয়াম রুমে গ্রিনলিফ প্রিপ্যারেটরি এন্ড হাই স্কুলের আয়োজনে এ বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় পদ্মা সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এমারত হোসেন এমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুশ শিহাব।
গ্রিনলিফ প্রিপ্যারেটরি এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক অনিক পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নায়েব আলী, গ্রিনলিফ প্রিপ্যারেটরি এন্ড হাই স্কুলের পরিচালক মাওলানা আওলাদ হোসেন, প্রধান শিক্ষক রাজিন মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড বেবি কেয়ার মডেল স্কুলের প্রধান ইভা আক্তার মিম, পরিচালক ও প্রধান শিক্ষক লাবনী আক্তার শিলা, পদ্মা সরকারি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, নুরুল ইসলাম, মেঘুলা বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শেখ ইউনুস, প্রমিজ হাসপাতালের চিকিৎসক ডাক্তার বরকত উল্লাহসহ শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
