দোহারে গাছে গাছে টানানো আল্লাহ্‌র জিকির

ইমরান খান রাজ :

ঢাকার দোহার উপজেলার প্রধান সড়কটি সবসময় গাড়ি ও মানুষ চলাচলে ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে নানা প্রজাতির ছোট-বড় অসংখ্য গাছ। সেই অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহ্‌ তাআলার জিকির। এমন দৃশ্য সড়কে চলাচলকারী সবার নজর কেড়েছে।

দোহারে সড়কের দুই পাশের অনেক গাছে মহান আল্লাহ্‌র গুনবাচক নাম সম্বলিত বোর্ড পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। বোর্ডে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ, বিসমিল্লাহসহ আল্লাহ তাআলার গুনবাচক নাম। 

সাতভিটা দারুস সালাম দোতলা জামে মসজিদের ইমাম ও খতিব মো. মাইনুল ইসলাম বলেন, গাছে গাছে আল্লাহ্‌র তাজবী টানানো হয়েছে এটা ভালো কাজ। এর মাধ্যমে একজন পথচারী রাস্তায় চলাচলের সময় ঐ লেখা দেখে পড়বে এবং সওয়াব পাবে। যারা এই উদ্যোগ নিয়েছেন তারাও সওয়াব পাবেন এই মহতী উদ্যোগের জন্য।

নারিশা চৈতাবাতর বাসিন্দা সজীব আলম মোল্লা বলেন, মুসলমান হিসেবে সবসময় আল্লাহ্‌র নাম স্মরণ রাখা দরকার। চলার পথে মানুষ যেনো আল্লাহ্‌র নাম ভুলে না যায়, তাই এধরনের ব্যবস্থা করা উত্তম। এছাড়া নামগুলোর অনেক ফজিলত রয়েছে। যারাই এই কাজের সাথে জড়িত তারা অবশ্যই একটি মহৎ কাজ করছেন।

নারিশা পশ্চিমচর বাসিন্দা মো. রমজান বলেন, সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব। সেই সঙ্গে গাছে গাছে আল্লাহ্‌র জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। চলাচলের সময় লেখাগুলো দেখে আল্লাহ্‌র নাম আমরা স্মরণ করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *