নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় গাঁজাসহ মো. সুজন (২৫) নামে এক যুবককে আটক করে তিন মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বুধবার বিকেলে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত মো. সুজন উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ডাকবাংলা এলাকার বাসিন্দা শেখ আয়নালের ছেলে।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, দুপুরে সুজনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে র্যাব-১১। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
