নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় গণ অধিকার পরিষদ সাধারণ জনগণের মাঝে গণ ইফতার বিতরণ কর্মসূচি পালন করেন গণ অধিকার পরিষদ দোহার উপজেলা শাখা। ছাত্র,যুবগণ অধিকার পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে প্রায় ৩০০ প্যাকেট ও একটি মাদ্রাসা ইফতার বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা গণ অধিকার পরিষদের সংগঠক মো:রাসেল আহমেদ,গণ অধিকার পরিষদ দোহার উপজেলা শাখার আহ্বায়ক আ: জব্বার, যুব অধিকার পরিষদের আহ্বায়ক ইকবাল বাহার,ঢাকা জেলা দক্ষিন ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু কাউছার সোহাগ,জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো:সাব্বির হোসেন,যুগ্ম আহ্বায়ক ওহিল ইসলাম ওমর,ডিএন কলেজ শাখার সদস্য সচিব ইয়াসিন আরাফাত, ঢাকা জেলা দক্ষিন ছাত্র অধিকার পরিষদের সহ দপ্তর রিদিম হাসান সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী।
ইফতার বিতরণ কর্মসূচি সম্পর্কে ঢাকা জেলার সংগঠক মো:রাসেল আহমেদ বলেন আমরা প্রতিবছরের ন্যায় এবার ও ইফতার বিতরণ করতেছি তবে এবার ইফতার গ্রহণে সাধারণ মানুষের আগ্রহে দেখে মনে হয়েছে মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ।দ্রব্যমূল্য বৃদ্ধির কারনে মানুষ কস্টে আছে আসলে প্রকাশ করতে পারছে না।
