দোহারে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহার উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়, দোহার, ঢাকা কর্তৃক ‘উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক’ প্রশিক্ষণে গণ্যমান্য ব্যক্তি,সমাজকর্মী,কারিগরি প্রশিক্ষক, স্থানীয় সংবাদকর্মী ও সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গ্রাম কমিটির সভাপতি এবং দলনেতাগনের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়।

প্রশিক্ষনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা কার্যালয়ের কল্যানমুখী বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

প্রশিক্ষন কর্মসূচি উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন দোহার উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

প্রশিক্ষনে সভাপতিত্ব ও একটি সেশন পরিচালনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেন।  তিনি দারিদ্র বিমোচনে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায়ে আইনগত ব্যবস্থাা বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সরকারি ঋণের অর্থ আদায়ে আইনী পদক্ষেপ এবং সরকারি অর্থ আদায়ে স্থানীয় আইন-শৃংখলা বাহিনীর ভূমিকা বিষয়ে সেশন পরিচালনা করেন দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ।

এছাড়াও সুধীজনের মাঝে প্রশিক্ষণে আরও অংশগ্রহণ করেন দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন সোহাগ।

স্বাগত বক্তব্য ও কর্মদল গ্রাম কমিটির গঠন, দলের সদস্যদের দায়িত্ব ও কতব্য ,দলীয় সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধ ব্যবস্থাপনা বিষয়ে সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তানজিল আহমেদ চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সাংবাদিক নেতা ও সমকাল প্রতিনিধি মাহবুবুর রহমান টিপু ও দোহার প্রেসক্লাবের সাধারণ-সম্পাদক আতাউর রহমান সানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *