দোহারে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : ঢাকার দোহার উপজেলায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমেন বলেন, কোভিড-১৯ এর ভ্যাক্সিন বাংলাদেশে প্রয়োগ এটি আমাদের বড় একটি অর্জন। খুব দ্রুত ভ্যাক্সিন চলে আসায় দেশের মানুষ উপকৃত হবে। কার্যক্রমটি বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।

টিকা গ্রহণ করতে দোহারে মোট ১৪২ জন রেজিষ্ট্রেশন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান, একজন মুক্তিযোদ্ধা ও একজন পুলিশ সদ্যসসহ মোট ২০ জনকে টিকা প্রদান করে কার্যক্রম শুরু করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম ফিরোজ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ দোহার জোনাল অফিসের ডিজিএম খুরশিদ আলম, ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার সাগর সরকার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বেলাল হোসেন, মুকসুদপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান মো. হান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *