মো. কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকার বাসিন্দা মো. হুমায়ুন কবির (৫১)নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকার মেডি লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টার দিকে মারা যান তিনি।
মৃত ব্যাক্তির লাশ দাফন করেন সুলাইমান বেপারীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার স্বেচ্ছাসেবক টিম। স্বেচ্ছাসেবক টিমের সমন্বায়ক জুবায়ের আহমেদ সাকী জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়ে ফজরের পর আমাদের টিম প্রধান সুলাইমান বেপারী টিমের সদস্যদের নিয়ে মৃত ব্যক্তির, জানাযা ও দাফন কাজ সম্পন্ন করে।
সেচ্ছাসেবক টিমে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমেদ সাকী, আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ইসমাইল বিন খলিল, মো. আব্দুল মালেক, মো. আমির হোসেন, মো. শিবলু।
