মো.কামাল হোসেন :
ঢাকার দোহার উপজেলায় মাহমুদপুর ইউনিয়নের চর মাহমুদপুর গ্রামে রোববার (২১ জুন) সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে মো. মাজেদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। মৃত মো. মাজেদ মোল্লা (৪০) ওই গ্রামের মৃত মধু মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়,” কয়েকদিন আগে মৃত মো. মাজেদ মোল্লা জ্বর, ঠান্ডা ও কাশি ছিল। এছাড়াও তিনি ফুসফুসের সমস্যা জনিত রোগে ভুগছিলেন ও একবার স্ট্রোক করেছিলেন। শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। রোববার সন্ধায় হঠাৎ তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাসায় তার মৃত্যু হয়।
দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কাজী মো. ওমর ফারুক নববাংলা কে জানান, দুইদিন আগে তিনি নিজে থেকে করোনা টেস্টের জন্য নমুনা দিয়েছেন। ফলাফল এখনও আসেনি। ফলাফল আসলে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
