দোহারে ঈমাম পরিবর্তন নিয়ে মারামারি আহত-৪

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় মসজিদের ঈমাম পরিবর্তনকে কেন্দ্র করে মারামারির ঘটনায় ৪ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি এলাকার বায়তুল নূর জামে মসজিদের ইমাম পরিবর্তন নিয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ সিরাজ ও আক্কেল আলী এবং আলাউদ্দিন বেপারীদের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
এই ঘটনার জেরে রোববার (২৪ মে) একই এলাকার পারভেজ ও মনির হোসেন গংদের সাথে মারামারিতে দুই পক্ষের চারজন আহত হয়।
আহত পারভেজ জানান, ইমাম পরিবর্তন নিয়ে মসজিদে দুইদিন আগে থেকে দ্বন্দ্ব চলছিলো আমি আজ (রবিবার) আছরের নামাজ পরে মসজিদ থেকে বের হওয়ার পর বাইরে অনেক লোকজনকে ইমামকে বহাল রাখতে বিক্ষোভ করতে দেখতে পাই। আমি এগিয়ে আসলে স্থানীয় মনির আমাকে বলে, তুই শিরাজের লোক এখান থেকে চলে যা, এই কথা বলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাৎক্ষনিক আমাকে মাটিতে ফেলে মনিরের সাথে থাকা জাকির,রাকিব,তারেক,রনি,আক্কেল আলী মিরাজসহ আরো ১০/১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এসময় আত্মচিৎকার শুনে আমার মা,স্ত্রী ও ছোট ভাই ও ছোট কাকা ছুটে এলে তাদেরকেও মারধর করে। পরে আমার বাড়িঘর ভাংচুর করে।
অভিযুক্ত মনির হোসেন বলেন, মসজিদের ইমাম পরিবর্তনের জন্য পারভেজ গংরা দুদিন যাবৎ দ্বন্দ্ব সৃষ্টি করছে। আমরা বলেছি ঈমাম পরিবর্তন করতে হয় তাহলে ঈদের পর আলোচনা করে পরিবর্তন করা যাবে। কোনো কথা না শুনে পারভেজ বারবার ঈমামকে চলে যেতে বাধ্য করতে চায়।
এবিষয়ে রোববার বিকেলে পারভেজকে জিজ্ঞেস করলে আমার সাথে কথাকাটির এক পর্যায়ে আমার মাথায় ইট দিয়ে আঘাত করে। সাথে থাকা আমার দুই ভাইকেও আঘাত করে গুরুতর আহত করে।
এদিকে ঘটনার পর দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে দুইপক্ষই দোহার থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেন।
এবিষয়ে দোহার থানার আওতাধীন শাইনপুকুর তদন্ত কেন্দ্রর ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গির আলম জানান, মসজিদের ঈমাম পরিবর্তন নিয়ে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় চারজন আহত হয়েছে। এই ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *