দোহারে ইউনিয়ন যুবলীগের সভাপতি দ্বীপ গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন দ্বীপকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার রাতে নারিশা পশ্চিম চর এলাকায় জীবনের মুরগির ফার্ম এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে নারিশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালামের ছেলে।

উল্লেখ্য, গত ১৯ মে সকালে নারিশা পশ্চিমচর বটতলা এলাকায় ইয়াসিনকে নামে এক  কলেজ ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় নুরু নামে এক ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত দ্বীপসহ আরও কয়েকজন।
এঘটনায় ইয়াসিনের পক্ষ থেকে দোহার থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করলে উক্ত মামলায় দ্বীপকে গ্রেফতার করে পুলিশ।
এবিষয়ে দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক, বলেন, হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *