নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল এর উদ্যোগে প্রায় দুই শতাধিক শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় নজরুল ইসলাম বাবুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে থাকার চেষ্টা করছি। দোহারের সকল ইউনিয়নে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ধারাবাহিক ভাবে শীতবস্ত্র বিতরণ করছেন । একইভাবে সকল বিত্ত্ববানরা এগিয়ে আসলে দেশে গরীব মানুষরা অনেকটা শীত নিবারণ করতে পারবে। এসময় আরও উপস্থিত ছিলেন সালমা ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী আবুল মোল্লা, বীর মুক্তিযোদ্ধা অহিদুল ইসলাম অনু, টিটু মোল্লা, সুলতান মাহমুদ আতিক প্রমুখ।
