দোহারে আল সিরাজ আইডিয়াল স্কুলে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক:   ঢাকার দোহার উপজেলায় জয়পাড়া কাটাখালীতে অবস্থিত আল সিরাজ আইডিয়াল স্কুলে শিক্ষক নিয়োগের কার্যক্রম চলছে। ইতোমধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্কুলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। যোগ্য ও দক্ষ শিক্ষকদের নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্টদের।
দোহার উপজেলায় নতুন এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ কার্যক্রমকে ঘিরে প্রার্থী ও অভিভাবকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসময় প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ  জাহিদ হাসান বলেন দোহারের মধ্যে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম ও উন্নত শিক্ষার মান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আল সিরাজ আইডিয়াল স্কুলের যাত্রা শুরু হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে অভিজ্ঞ শিক্ষক, উন্নত পাঠদান পদ্ধতি এবং সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা আশা করছেন, মানসম্মত ও ব্যতিক্রমী শিক্ষার মাধ্যমে আল সিরাজ আইডিয়াল স্কুল দোহার উপজেলার শিক্ষা ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *