দোহারে আরও এক নারী করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় ২৯ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাড়ি উপজেলার লটাখোলা এলাকায়। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ নিয়ে দোহারে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন এবং মৃত্যুবরণ করেছেন একজন।
জ্যোতি বিকাশ চন্দ্র জানান, আক্রান্ত নারী কিডনির ডায়ালাইসিস করাতে সপ্তাহে দুইদিন বাড়ি থেকে ঢাকা যেতেন মঙ্গলবার (১২ মে) ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে তাকে করোনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠান। মঙ্গলবার রাত ১২টার দিকে তার করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
তিনি আরো জানান,বুধবার আক্রান্ত ব্যক্তির বাড়ির আশেপাশে লকডাউন ঘোষণা করে তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠোনো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *