পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার উত্তর চর লটাখোলা বায়তুন জামে মসজিদের মাঠে “আলোর দিশারি ডি.এন. ফাউন্ডেশন”-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোর দিশারি ডি.এন. ফাউন্ডেশনের সভাপতি ও দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. বায়েজিদ শেখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোবারক হোসেন ভূইয়া রবিন মাস্টার।
অনুষ্ঠানে প্রায় ১৭০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ডাল, চিনি, সেমাই, লুডুস, আলু ও পিয়াজ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
