নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে এ.লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়ানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য আজহারুল হক, ইকবাল হোসেন রতন, একুশের কন্ঠের সম্পাদক মো. আলম হোসেন, সাংবাদিক আবুল হাসেম ফকির, তানজিম ইসলামসহ আরও অনেকে। এসময় চার শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
