দোহারে অতিরিক্ত জেলা প্রশাসকের গৃহনির্মাণ কর্মসূচি পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় মাহমুদপুর আবাসন প্রকল্পের আওতায় ভূমিহীন অসহায় পরিবারের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত সরকারি ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ভূমিতে গৃহ নির্মাণ কর্মসূচি পরিদর্শন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মাহমুদপুর ইউনিয়নের আবাসন প্রকল্প এলাকায় এই সকল গৃহ নির্মাণ কর্মসূচি পরিদর্শন করেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. মমিন উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম ফিরোজ মাহমুদ, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল সাঈদ, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *