দোহার-নবাবগঞ্জে করোনা আক্রান্ত ৫৫২ জন

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার- নবাবগঞ্জে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫২ জনে। দোহারে করোনা শনাক্ত ২৫১ জন, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলা থেকে ১৭০০ জনের নমুনা পাঠানো হয়েছে। আক্রান্ত হয়েছে ২৫১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৭০ জন, মৃত্যুবরণ করেছে ৩ জন।অপরদিকে নবাবগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা তিনশ’ অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০১ জনে।

বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

ডা. অনুপ জানান, গত ২৮ জুন পাঠানো নমুনা থেকে ৩ জনের এবং ৩০ জুন পাঠানো নমুনা থেকে ৪ জনের করোনা পজেটিভ এসেছে। এতে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩০১ জনে।উপজেলা সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় ২শ জন, মৃত্যুবরণ করেছে ৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *