স্টাফ রিপোর্টার: দোহার নবাবগঞ্জের পেশাজীবীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন দোহার নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। ২৯ জুলাই শনিবার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী প্যালেস পার্কে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান উদযাপন করেন সংগঠনটির সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। দোহার নবাবগঞ্জ দুই উপজেলার স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত অত্র সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এলাকারই কিছু কৃতি সন্তান। যাদের মধ্যে রয়েছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য সম্মানিত পেশায় নিয়োজিত কিছু উদ্যোমী সংগঠক।

অত্র সংগঠনের সভাপতি প্রকৌশলী সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অত্র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.হর গোবিন্দ সরকার অনুপ, ডা.মেজবাহ উদ্দিন, ডা. বাবুল হোসেন, ডা. আহমাদুল হাসান সুমন, ইঞ্জিনিয়ার এম এ খান সোহেল, মানবজমিন পত্রিকার সিনিয়র সাংবাদিক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রাশিম মোল্লা, পদ্মা সরকারি কলেজের প্রভাষক তারেক রাজীব ও আলমগীর হোসেন, সংগঠনের কার্যকরী সদস্য সুমন মৃধা, খালেদ ওয়ালিদ, রনজিদ চন্দ্র সরকার, মোস্তাক আহমেদ, মোতাহারুল ইসলাম খান, ডা.তানিয়া লাইজু সুমি, মাহমুদুল হাসান সুমন প্রমুখ।

এসময় সভাপতি সেলিম হোসেন সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে ধারনা দেন এবং আগামী দিনের কয়েকটি জনসেবামূলক কার্যক্রমের তাগিত দেন, যার মধ্যে শিক্ষিত বেকারদের ফ্রী ল্যান্সিং ও কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এলাকার কাঠামোগত উন্নয়ন এবং ইছামতী নদী রক্ষা পরিকল্পনা অন্যতম। সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে এলাকার উন্নয়নে কাজ করতে হবে এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে। পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন যুবকদের জন্য কম্পিউটার ট্রেনিংয়ের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানটিতে আগত অতিথিদের মধ্যে সারাদিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও র্যাফেল ড্র এর আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। ইছামতী নদীতে মাছের পোনা অবমুক্তকরণ ও গোধুলী লগ্নে সংক্ষিপ্ত নৌভ্রমণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
