নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার ঘাটা-১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থবিধি মেনে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস,সহ-সভাপতি আলিম বিশ্বাস,ব্যাংক কর্মকর্তা কাজী জিয়াদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম,সহকারী শিক্ষক বকুল সুলতানা,ফজলুর রহমান প্রমুখ।
