দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি (দোমাশিস) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা

মো.কামাল হোসেন :দোহার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি (দোমাশিস) এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ে এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ২,৪,৫ ই ফেব্রুয়ারি, মনোনয়নপত্র জমা ৬ ই ফেব্রুয়ারি, মনোনয়ন পত্র বাছায় ৭ ফেব্রুয়ারি, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ৭ ই ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি, আপিল গ্রহন ৯,১০ ই ফেব্রুয়ারি,আপিল নিস্পত্তি ১২ ই ফেব্রুয়ানি সকাল ১০ টা, চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ১২ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টায়। ভোট গ্রহন হবে ২২ ই ফেব্রুয়ারি সকাল ৯ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত লটাখোলা আজাহার আলি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে।

এর আগে কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ই আজম কে প্রধান নির্বাচন কমিশনার, শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী কে নির্বাচন কমিশনার, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খুরশেদ আলম কে নির্বাচন কমিশনার করে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *