নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার দোহার উপজেলায় হাসান(৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দোহার সুইপারের কাজ করতো।
নিহত হাসানের পিতা মো. আবু কাশেম জানান, হাসান দীর্ঘদিন যাবত বাড়িতে বসবাস না করে, অন্য কয়েকজন সুইপারদের সাথে চর জয়পাড়া এলাকায় ভাড়া থাকতো।
শনিবার সকালে তার সহকর্মীরা আমাকে হাসানের মৃত্যুর জানালে আমরা পরিবারের সবাই দেখতে যাই। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানা পুলিশের এস আই আব্দুল বারেক জানান, শনিবার সকালে স্থানীয়রা খবর দিলে আমরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
