দেশের বাজারে মনোযোগী হোন: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে রপ্তানির চেয়ে দেশের বাজারে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার বাজেট পরবর্তী ভার্চুয়াল আলোচনায় তিনি এ পরামর্শ দেন।

এসময় তিনি স্থানীয় উদ্যোক্তাদের স্বার্থ রক্ষায়ও গুরুত্ব দেন। ব্যবসায়ীদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এমসিসিআই ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআই এই আলোচনার আয়োজন করে।

এসময় সালমান এফ রহমান বলেন, প্রস্তাবিত বাজেটে স্থানীয় উদ্যোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেটা আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা দরকার।

তিনি আরো বলেন, সবাই আলাদাভাবে দাবি না জানিয়ে এফবিসিসিআই ও অর্থ মন্ত্রণালয়ের আলোচনায় সমাধান বের করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *