ডেস্ক : মহামারি করোনাভাইরাসে দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস কেড়ে নিয়েছে আরও ১৩৪ জনের প্রাণ। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৯১২ জনে। শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই শতাধিক মৃত্যুর তথ্য মিলেছে। যদিও মাঝে একদিন (২৬ জুন) মৃত্যু ছিল একশ’ এর নিচে।
গতকাল শুক্রবার (২ জুলাই) এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১৩২ জন।
