টঙ্গিবাড়ী থেকে ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শক্রবান সন্ধ্যায় বাজারের দুধপট্রি এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি থানার ওসি মনিরুল হক ডাবলু ।
তিনি বলেন, বাজার ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য। বাজার কমিটির সভাপতি আবু কাউসার সোহেল মিজি সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ওয়ালিউল্লাহ খান, টঙ্গিবাড়ী খানা তদন্ত কর্মকতা কাজী মাসুদ, দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজুল ইসলাম, বাজার কমিটির সহ-সভাপতি আবুল কাশেম খান, সাধারণ সম্পাদক রফিজল মোল্লা, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক জনি খান, বাজার ব্যবসায়ী নজরুল ইসলাম মোল্লা, মোক্তার বেপারীসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
