কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা মামলার অন্যতম আসামী ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আহসান উল্লাহ (৪০)। দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আজগার আলী আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি জানান, গত ৮অক্টোবর নাজিরের বাগ ঢাল এলাকায় নিজ বসতবাড়ির স্বয়ং কক্ষে স্বামী মোঃ আহসান উল্লাহ তার স্ত্রী শাহনাজ আক্তার (৩৩)কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। পরে লাশটি ঘরে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনায় গত ৯ অক্টোবর নিহত শাহনাজ আক্তারের ভাই মোঃ আনোয়ার হোসেন বাদী হয়ে ঘাতক আহসান উল্লাহর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ও তথ্য প্রযুক্তির মাধ্যমে গত রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার গাউছিয়ার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে ঘাতক মোঃ আহসান উল্লাহ কে গ্রেফতার করা হয়। নিহত শাহনাজ আক্তারের বাবার নাম আলতাফ হোসেন। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া গ্রামে।ঘাতক আহসান উল্লাহর বাবার নাম মোঃ শাহজাহান। তার বাড়ি চুনকোটিয়া পশ্চিম পাড়া নাজিরের বাগ ঢালে।
