মো. আব্দুল গনি, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে।দেশে আজ ফ্যাসিস্টদের পরিবর্তে গণতন্ত্র ফিরে এসেছে। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। ফ্যাসিস্টদের আমলে প্রতিটি সেক্টরে যে ঝনজল জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। সেই ঝনজল পরিষ্কার করার জন্য মানুষ আজ কাজ করছে। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই। তাই অন্তরবর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ জয় লাভ করে এবং জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পূর্বে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পরে তা বাস্তবায়ন করতে শুরু করেছেন। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের জন্য ভাতা প্রদান কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। খালকাটা কর্মসূচিও শুরু হয়ো গিয়েছে। বিনামূল্যে চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড এবং কৃষকদের জন্য বিনামূল্যে সার ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়ার জন্য কৃষক কার্ড দেওয়াা হবে। মানুষ যে প্রতিশ্রুতির জন্য বিএনপিকে ভোট দিয়েছিল এবং তাদের হাতে ভোটের কালি শুকানোর আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি এভাবেই আমাদের মানব সেবায় এবং জনগনের সেবায় এই ধরনের জনকল্যাণমূলক কর্মকান্ত চলতেই থাকবে ইনশাল্লাহ। তিনি আজ সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হযরতপুর ২০শজ্জা হাসপাতালে তারেক রহমান ঘোষিত ডেংগু ও চিকোনগুনিয় প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল মোকাদ্দেস, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান ও সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী সহ অন্যান্যরা।
