কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতাঃ বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত আগামী মাসে বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। এসেই তিনি নির্বাচনী প্রচারণায় যাবেন। তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায় উপজেলায় যাবেন। তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচন হবে। সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকার হবে খালেদা জিয়ার সরকার, সেই সরকার হবে তারেক রহমানের সরকার, সেই সরকার হবে জাতীয় সরকার ইনশাআল্লাহ । তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে রোহিতপুর ইউনিয়ন কেন্দ্র কমিটির সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরো বলেন,একটি রাজনৈতিক দল মসজিদে মসজিদে গিয়ে তারা বলছে অমুক দল কে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে।
কিন্তু জান্নাতে কারা যাবে তা একমাত্র নির্ধারণ করবে আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেনা। তাই তারা অমুক দলকে ভোট দিলে জান্নাতে যাওয়ার কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিভ্রান্তিতে কেউ পা দেবেন না। সবাই জনগণকে বুঝাবেন এই বিভ্রান্তি ছড়িয়ে কোন লাভ হবেনা। বিএনপি ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। রোহিতপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বকর, বীর মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল মোঃ আব্দুল কাইয়ুম প্রমূখ।
