তরুণদের মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই – ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেছেন তরুণদেরকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই আমরা এখন প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যেই খেলাধুলায় শিশু ও তরুণ তরুণীদের উদ্বুদ্ধ করার জন্য নতুন কুড়ি স্পোর্টস সারা দেশে শুরু করেছেন। একমাত্র খেলাধুলার মাধ্যমেই মাদক নির্মূল করা সম্ভব।

কেরানীগঞ্জে ঢাকা -২ আসনে বিন্দুমাত্র কোন মাদক থাকবে না। ঢাকা- ২ আসন থেকে সকল মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা নির্মূল করে সেখানে শান্তির পরিবেশ ঘরে তোলাই এখন আমাদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। আজ বিকেলে কেরানীগঞ্জের তারানগর বটতলী সিরাজ উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বটতলী ফুটবল একাডেমি আয়োজিত বটতলী প্রিমিয়ার লিগ সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্ধোনকালে প্রধন অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলায় সোনালী স্টাইকারস,পদ্মা প্লাটুনকে ট্রাইবেগারে ৩-১গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। কেরানীগঞ্জ মডেল উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মডেল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনিরসহ অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *