নিজস্ব প্রতিবেদক : নবাবগঞ্জ উপজেলায় এনজিও সংস্থা বাস্তবের উপজেলা সেফ মাইগ্রেশন কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কলাকোপা ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাইন্ডেশন সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য তেনজিন আহমেদ, সিরাজ উদ্দিন, লুৎফা বেগম, সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর আলম, আয়শা বেগম, রুপালী আক্তার লিপি গমেজ সাংবাদিক বিপ্লব ঘোষ, শাহিনুর রহমান প্রমুখ।
