ঢাকার দোহারের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন ঢাকা জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

একই দিন তিনি কুসুমহাটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে দিক নির্দেশনা দেন। পরে সরকারি সহযোগিতায় কুসুমহাটি ইউনিয়নে শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, তথ্য আপা প্রকল্পের অধীনে উঠান বৈঠক, শীর্তার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক।

এসময় দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা ও সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র উপস্থিত ছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *