ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক গুরুতর আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে শহিদুল (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) দুপুর সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে চালক শহিদুল গুরুতর আহত হন। তার বাড়ি কক্সবাজার জেলায় বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *