ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব দোহারের নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নিজস্ব প্রতি‌বেদক:  ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব দোহার( ডুসাড) এর  ইফতার মাহ‌ফিল ও নবীন বরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে ইফতার মাহ‌ফিল  ও দোহারের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন (ডুসাড)এর ২০২২ সনের নবীন বরণের আ‌য়োজন করা হয়।

ইফতার মাহ‌ফিল শে‌ষে  নবীনদের ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং  পাশাপ‌শি সি‌নিয়র সদস্যবৃন্দ নবীনদের  দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান ক‌রেন।

ডুসাডের সভাপতি মো: রাসেল আহমে‌দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আরিফ উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ডুসা‌ডের সা‌বেক ও বর্তমান সদস‌্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *