নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী দোহার-নবাবগঞ্জ কলেজের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোশারফ হোসেনের স্ত্রী নাসিমা আক্তার মারা গিয়েছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজীউন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট, কিনডি সহ বিভিন্ন জটিল রোগী ভোগছিলেন।
এব্যাপারে স্বামী মোশারফ হোসেন জানান, আমার স্ত্রী একজন ভালো মানুষ ছিলো। এতো তাড়াতাড়ি চলে যাবেন ভাবতেও পারিনি। সে নবাবগঞ্জ উপজেলা চরচরিয়া চান্দারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন। তার হাত ধরে হাজার হাজার ছাত্র/ছাত্রীর জন্ম হয়েছে। তারা এখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করছেন। আমি আমার স্ত্রীর জন্য সকলের কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেনো আমার স্ত্রীকে জান্নাতবাসী করেন। মৃত্যুকালে নাসিমা স্বামী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগাহী রেখে যান
