টঙ্গিবাড়ীতে গুদামঘরে আগুন,মামলার বাদীকে হুমকি,আতঙ্কে ভুক্তভোগী পরিবার

ফিরুজ আলম বিপ্লব : মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে গুদাম ঘরে আগুনে ১০মণ পাট পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।এ ঘটনায় মামলা করায় বাদী ও তার পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আতঙ্কে দিন কাটছে বাদী ও তার পরিবারের সদস্যদের।

মামলার এজহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়,  টঙ্গিবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামে জাকির খানের সাথে একই এলাকার ছাত্তার খানের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে । এরই জের ধরে ৩রা সেপ্টেম্বর বুধবার বিকেলে  বসত বাড়ীর সামনে উক্ত আসামিরা  জহিরুল খান, আবু সাইদ খান শিবুকে পিটিয়ে আহত করে । তাদের আত্মচিৎকারে এলাকাবাসীরা উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন ।  ঐ  দিন রাতে ভুক্তভোগীর  গুদাম ঘরে আগুন দিয়ে ঘরে থাকা ১০ মন পাট পুড়ে ছাই করে ফেলে ছাত্তার খানের লোকজন।  এ ঘটনায়  ছাত্তার খান, কামাল খান, মনির খান, আমির খান, আনোয়ার খান, জহির খানকে আসামি করে মুন্সীগঞ্জ আদালতে  জাকির খানের স্ত্রী পলি বেগম বাদী হয়ে  একটি মামলা দায়ের করেন ।

শুক্রবার কান্নাজড়িত নববাংলা প্রতিনিধিকে পলি বেগম  জানান, মামলার আসামিরা প্রতিনিয়ত আমাকেসহ আমার পরিবারকে হুমকি দিচ্ছে । আমার স্বামী প্রবাস থাকার কারণে যে কোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি করিতে পারে। তাদের ভয়ে আমরা আতঙ্কে বসবাস করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *