জাতীয় শোক দিবস উপলক্ষে নবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার নয়নশ্রী ইউনিয়নের ‘বিবেক ব্লাড ডোনার্স ক্লাব’ এর আয়োজনে চরতুইতাল শেখ বাড়ি প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *