জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ —শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেছেন, আগামী দিনে লড়াই হবে ভোটের মাধ্যমে। জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে ইনশা আল্লাহ । তিনি বলেন, ৩০ বছর আগে ক্ষমতা ছেড়েছি। আজও জাতীয় পার্টি নিশ্চিহ্ন হয়নি। জাতীয় পার্টি নিয়ে অনেকেই ষড়যন্ত্র করেছে।
দেশের মানুষ জাতীয় পার্টির শাসনামলের কথা এখনো ভুলে নাই, জনগণ সাবেক সফল রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদকে ভুলে নাই। জাতীয় পার্টির সুশাসন ও উন্নয়নের কথা এখনো মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বর্তমান সরকারের দুনীর্তি ও লুটপাট এবং নিত্য প্রযোজনীয় দ্রব্যের আকাশচুম্বি মূল্যের কারণে সাধারণ মানুষ দিশেহারা। জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে এ দুঃশাসন ও লুটপাটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এজন্য সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার (০৮ জুন) বিকালে সিরাজদিখান উপজেলা অডিটোরিয়ামে সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক আব্দুল হাকিম হাওলাদারর ও সঞ্চালনা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাবেদ ওমর বেলীম।


সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ জামাল হোসেন,জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহব্বায়ক আলহাজ জয়নাল আবেদীন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জানে আলম হাওলাদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক সদস্য রফিকউল্লা সেলীম, মুন্সিগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ আরিফুজ্জামান দিদার, মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহব্বায়ক সদস্য আলী হোসেন মোল্লা,সিরাজদিখান উপজেলা জাতীয়পার্টির আহব্বায়ক সদস্য মোঃ হাসান ঢালী,বালুচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম মেম্বার,মুন্সিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সদ;স্য মোঃ শরীফ প্রধান প্রমুখ।
সম্মেলন শেষে শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে আব্দুল হাকিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ জাবেদ ওমর বেলীমের নাম ঘোষণা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *