জমে উঠেছে জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির নির্বাচন

আগামী ১০ মে অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা জয়পাড়া পূর্ব বাজারের অলিগলি। সরেজমিনে ঘুরে বিভিন্ন প্রার্থী, সাধারণ ভোটার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দোহার উপজেলার জয়পাড়া পূর্ব বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হিসেবে খ্যাত। এখানে রয়েছে প্রায় অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান। রয়েছে তিনটি কলেজ একটি বিশ্ববিদ্যালয়। বাজারটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের গতি ধারা বাজার কমিটির ওপর নিভর্রশীল। যে কারণে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একটি স্বচ্ছ ও কর্মঠ কমিটির বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ব্যবসায়ী ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন তাদের পছন্দের প্রার্থীকে।

এদিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে প্রার্থীরা নিজেদের স্বচ্ছতা ও দক্ষতা তুলে ধরে বাজার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে। খোশামোদ ও তোষামোদীতে সোনায় সোহাগা যেন ভোটাররা। ভোটাররা বলছেন বাজারের উন্নয়নে কাজ করবে এমন নেতৃত্ব বাছাই করবেন তারা। কথা হয় প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. ইদ্রিস আলী খানের সাথে। তিনি নববাংলাকে বলেন, ১০ মে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এতে ৪২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে ভোটার এবং প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

তবে নির্বাচন যাই হোক বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের পাশে থাকবেন এমন প্রত্যাশা সবার।

উল্লেখ্য,  জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম সম্পাদক পদে ৩ জন,  কোষাধ্যক্ষ পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপর দিকে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোহান গাজী জয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *