জঙ্গিগোষ্ঠীর সিরিজ বোমা হামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জঙ্গিগোষ্ঠীর সিরিজ বোমা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান-২ নম্বরে সংগঠনের নেতাকর্মীরা এ মানববন্ধন করে।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুল রহমান বাবু, সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নির্মল চ্যাটার্জী, ম. আবদুর রাজ্জাক, গাজী মোয়াজ্জেম হোসেন, প্রকাশনা সম্পাদক কে এম মনোয়ারুল হক বিপুলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *