ছোট ভাইকে খুন করে পালানো বড় ভাই গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি:   চট্টগ্রামের নগরের বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে ছোট ভাইকে খুন করে পালিয়ে যাওয়া বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ জুন) সকালে কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জসিম (৪৭) বাকলিয়ার রাহাত্তরপুলের বড় কবরস্থান এলাকার মো. রফিকের ছেলে ও নিহত মোরশেদ আলমের বড় ভাই।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে মোরশেদের সঙ্গে বড় ভাই জসিমের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে জসিম তার ছোট ভাই মোরশেদকে ছুরিকাঘাত করে। পরে মোরশেদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর জসিম পালিয়ে যায়। আজ (শনিবার) কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *