ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে বোচাগঞ্জ সুকদেবপুর চৌরাস্তা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মজনুর রহমান উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। অভ্যন্তরীণ কোন্দল ও অর্থ ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *