চারদিন ধরে মো. আহাদ মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় চারদিন ধরে মো. আহাদ মিয়া (১৫) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। গত সোমবার (৫ অক্টোবর) সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেনি সে। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
নিখোঁজ আহাদ মিয়া উপজেলার নয়নশ্রী ইউনিয়নের রাহুৎহাটি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আহাদ। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।
পরে এ ঘটনায় বুধবার নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আহাদের বাবা মো. খোকন মিয়া।
আহাদের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে পরিবার। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
যোগাযোগ নম্বর-
খোকন মিয়া- ০১৮১২২৮৪০৫৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *