চাঁদেও জমি কিনেছিলেন সুশান্ত, অভিমানে সেখানেই কি পাড়ি দিলেন?

মহাকাশের প্রতি কী বিপুল টান ছিল সদ্য প্রয়াত সুশান্ত সিং রাজপুতের। তার একের পর এক ইনস্টাগ্রাম পোস্ট দেখলেই সেটা বোঝা যায়। আগ্রহের জেরে চাঁদে এক টুকরো জমিও কিনেছিলেন এই অভিনেতা।

তিনিই ছিলেন প্রথম ভারতীয় অভিনেতা, যিনি চাঁদে জমি কিনেছিলেন। শাহরুখ খানের আগেই চাঁদের জমির মালিক হয়েছিলেন তিনি।

চাঁদের যে অংশটা কিনেছিলেন নায়ক, তার নাম ‘সি অব মাস্কভি’। ইন্টারন্যাশনাল লুনার ল্যান্ডস রেজিস্ট্রি থেকে চাঁদের ওই অংশটি নিজের নামে কিনেছিলেন সুশান্ত।

শুধু তাই নয়, সৌরজগত নিয়ে এতটাই আগ্রহী ছিলেন, যে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেলিস্কোপ ছিল তার সংগ্রহে । যার মাধ্যমে শনির বলয় দেখতেন তিনি।

মহাদেবের প্রতি ছিল অসীম বিশ্বাস। দেবাদিদেব মহাদেবের পোস্টও করতেন প্রায়শই।

এদিকে হাতে এসেছে সুশান্ত’র পোস্ট মর্টেম রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *